বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লা গ্রেফতার

    শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লাকে আটক করার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে।

    বরমী বরকুল এলাকায় নিজ বাসভবনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এনামুল হক মোল্লার স্ত্রী ও ভাই বক্তব্য দেন।

    সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এনামুল হক মোল্লার জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় প্রতিদ্বন্দ্বী পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ‘নাটকীয়ভাবে’ গ্রেফতার করিয়েছে।

    তারা বলেন, “এনামুল হক মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। প্রতিপক্ষের প্ররোচনায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”

    উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে যৌথ বাহিনী বরমী ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালিয়ে এনামুল হক মোল্লা ও তার ছয় সহযোগীকে আটক করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন