শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj

বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে চুরি: সেই আনসার স্থায়ীভাবে বরখাস্ত

বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে চুরি: সেই আনসার স্থায়ীভাবে বরখাস্ত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে চুরি করা মোবাইল ফোন নিয়ে ধরা পড়া আনসার সদস্য জেনারুল ইসলাম তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গত ৫ নভেম্বর রাতে অন্যদের মতো নাইট শিফটে দায়িত্ব পালন করছিলেন অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম। তিনি লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত দ্রব্যাদি হতে অনৈতিকভাবে কিছু বাটনফোন লুকিয়ে বের করার চেষ্টা করে ঘটনাস্থলেই ধরা পড়েন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনা করে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশমাক্রেমে সংশ্লিষ্ট আনসার সদস্যকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের অনৈতিক চর্চার ক্ষেত্রগুলো ধীরে ধীরে হ্রাস পেলেও সমূলে উৎপাটন করতে আরও অধিক মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা ইতোমধ্যে জোরদার করা হয়েছে। 

ইতোমধ্যে বাহিনী প্রধান পে-কমিশন চেয়ারম্যানের কাছে আনসার সদস্যদের যৌক্তিক বেতন বৃদ্ধির আবেদন করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাতে সংবেদনশীল ঝুঁকিপূর্ণ ডিউটির ক্ষেত্রে আনসার সদস্যদের আরও বেশি নিবেদিত ও নৈতিক অবস্থানকে সুদৃঢ় করতে প্রেষণামূলক পদক্ষেপ অধিক কার্যকর করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ