শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৬ সালের সাহিত্যে নোবেল জিতলেন অ্যানি কারসন ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১১৪৪ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত এনসিটি পরিচালনায় ১৫ বছরের দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে ইউএনডিপির সহযোগিতা চাইলেন মিন্টু যুব এশিয়া কাপে ৫ নভেম্বর আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ মানি চেঞ্জারে একবারে ৩ হাজার ডলার নিতে পারবেন বিদেশগামীরা বিয়ের দিনের চেয়েও সুন্দর, মেহজাবীনের নতুন সাজে মুগ্ধ ভক্তরা কেরানীগঞ্জে সড়কের পাশে রক্তমাখা নবজাতকের দায়িত্ব নিলো ইউএনও
  • রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার

    রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,

    “জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সিদ্ধান্ত না নেয়, তবে অন্তর্বর্তী সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে।”

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    প্রেস সচিব জানান, সরকারের মূল লক্ষ্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের রূপরেখা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন জাতীয় স্বার্থে জরুরি। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে পারলে সেটাই উত্তম। তবে প্রয়োজন হলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে।”

    সরকারের এই অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সরকারের দৃঢ় বার্তা হিসেবে।

    জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সাড়া না দিলে সরকার কী করবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। তবে আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা-নিজেরাই আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে।

    প্রেস সচিব বলেন, গোটা জাতি এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনের স্টেজ তৈরি হয়েছে। জাতি যেন খুব দ্রুত নির্বাচন‌ী প্রচারণায় নামতে পারে, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে।

    শফিকুল আলম বলেন, আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে নিজেরা বসে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন। আর তা না হলে সরকার সিদ্ধান্ত নেবে— এমন কথা বলেছেন।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আনঅফিসিয়ালি কিছু ডিসকাশন হয়েছে বলে জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন