হাটহাজারীতে ছুরিকাঘাতে আহত তানিমের মৃত্যু

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতের ঘটনায় নিহত ছাত্রদল নেতা অপি দাসের সাথে আহত মোহাম্মদ তানিম (১৮) নামে আরেক ছাত্রদলকর্মী মারা গেছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তানিম উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার বাকের আলী চৌধুরী বাড়ির মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুত্র বলে জানা গেছে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া মুঠোফোনে জানান, আইনি প্রক্রিয়া চলমান। পরে বিশদভাবে জানানো হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়ক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ছাত্রদল সভাপতি অপি ও তার সঙ্গীয়দের উপর দুষ্কৃতকারীরা হামলা চালায়, এতে ঘটনাস্থলে অপি দাস নিহত হয় এবং তানিম গুরুতর আহত হয়।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন