ব্রাহ্মণবাড়িয়ায় মূল্য তালিকা না থাকায় চার দোকানিকে জরিমানা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ব্রাহ্মণবাড়িয়ায় চাল ও মুদির ৪ দোকানে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে জেলা শহরের আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আনন্দ বাজারে চাল ও মুদির দোকানে মূল্য তালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে মের্সাস হুমায়রা স্টোরকে ১ হাজার ৫০০, মের্সাস আলমগীরকে ২ হাজার, সুমন স্টোরকে ১ হাজার ৫০০ ও শিকদার এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন