বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আশুলিয়ায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক 

    আশুলিয়ায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া পুলিশ।

    বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় প্রি-ক্যাডেট হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

    গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হামিদুল ইসলাম (৪০)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নাড়িয়াটারী এলাকার মৃত আ. হাকিমের ছেলে।

    ওসি মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং হামিদুল ইসলামকে ৬ কেজি গাঁজাসহ আটক করে।

    তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন