বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. হাফিজুর রহমানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। পরোয়ানাগুলো একইদিনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও সংশ্লিষ্ট ১২টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে পাঠানো হয়েছে।

মামলাগুলোর অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে একাধিক ব্যক্তিকে গুমের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। আদালত সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুততম সময়ে অভিযুক্তদের গ্রেফতার করে ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

গ্রেফতারি পরোয়ানার তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রশাসনের কয়েকজন সাবেক কর্মকর্তার নাম রয়েছে বলে সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। 

এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বুধবার বিকালেই দুই মামলায় ৩০ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা আইজিপি ও ১২টি দপ্তরে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।

১২ দপ্তর হলো- চিফ অব আর্মি স্টাফ, চিফ অব জেনারেল স্টাফ, এডজুটেন্ট জেনারেল (আর্মি হেডকোয়ার্টার), ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার (আর্মড ফোর্সেস ডিভিশন) সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনেল সার্ভিস ডিরেক্টরেট (বাংলাদেশ সেনাবাহিনী), কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল, সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)।

এর আগে, বুধবার (৮ অক্টোবর) টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে জেআইসিতে গুমের ঘটনায় আরেক মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই দিন সকালে এ দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।

মামলায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজিসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকেই এখনও কর্মরত রয়েছেন। তবে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন