বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নরসিংদীতে সরকারি চাকুরিজীবীদের নামে কোটি টাকার সম্পদ ও ফ্ল্যাট

    নরসিংদীতে সরকারি চাকুরিজীবীদের নামে কোটি টাকার সম্পদ ও ফ্ল্যাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর সরকারি দপ্তরগুলোতে কর্মরত কর্মকর্তা থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত বছরের পর বছর ধরে দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ে তুলেছেন অনেকে।

    ভেলানগর, ব্রাহ্মন্দীসহ পৌরসভার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি চাকুরিজীবীদের নামে ও বেনামে রয়েছে বহুতল ভবন, ফ্ল্যাট ও বিপুল পরিমাণ টাকার জমি। অনেকে আবার এসব সম্পদ গোপনে করেছেন নিকটাত্মীয় এবং স্ত্রীর নামে।

    অনুসন্ধানে আরও জানা যায়, ঘুষ, নিয়োগ বাণিজ্য এবং বিভিন্ন সরকারি সুবিধা বাণিজ্যের মাধ্যমেই এই সম্পদের উৎস তৈরি হয়েছে। শহরের অভিজাত এলাকায় রয়েছে অনেক কর্মকর্তার একাধিক বাড়ি। 

    স্থানীয়রা বলেন, সরকারি চাকুরীকে অনেকে এখন ব্যক্তিগত ব্যবসার জায়গা বানিয়ে ফেলেছে। বেতনের চেয়ে দুর্নীতিই তাদের মূল আয়ের উৎস।

    এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে। তবে সচেতন মহলের মতে, শুধু অভিযোগের অপেক্ষায় না থেকে দুদকের উচিত স্বপ্রণোদিত হয়ে নরসিংদীর সরকারি কর্মকর্তাদের নামে-বেনামে সম্পদের হিসাব যাচাই করা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন