বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রোহিঙ্গা শিবিরে কোরিয়ার উপহার: ২০ হাজার টন চাল

রোহিঙ্গা শিবিরে কোরিয়ার উপহার: ২০ হাজার টন চাল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টন চাল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে এটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিতরণ করা হবে।

বুধবার (৮ অ‌ক্টোবর) সিউলের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জা‌নিয়েছে।

দূতাবাস জানিয়েছে, কোরিয়ার কৃষি, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় (এমএএফআরএ) গত ১ অক্টোবর গুনসান বন্দরে ২০ হাজার টন চালবাহী জাহাজের বন্দর ত্যাগ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক, জাতিসংঘ ডব্লিউএফপির উপ-আঞ্চলিক পরিচালক এবং দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন।

কাউন্সেলর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক কার্যক্রমে অব্যাহত সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া সরকারকে ধন্যবাদ জানান।

তিনি মিয়ানমারে তাদের পৈতৃক ভূমিতে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং পুনর্বাসন নিশ্চিত করতে কোরিয়া প্রজাতন্ত্রের সমর্থন ও সহযোগিতার আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন