মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আমলের পাশাপাশি উত্তম আখলাক অর্জনের গুরুত্ব ‘ববি জাসুস’ বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিলেও মিডিয়া টিমকে দেয়নি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত এশিয়ান গেমসে থাই ব্যাডমিন্টন খেলোয়াড়ের ডোপ টেস্ট পজিটিভ জনস্বার্থের সব আন্দোলনের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী দেশের বাজারে আজকের স্বর্ণের দাম কম বসতি এলাকায় ডেঙ্গুর লার্ভা বেশি, রোগী তুলনামূলক কম জাতিসংঘে রোহিঙ্গা, জলবায়ু ও বৈশ্বিক বৈষম্য নিয়ে কথা বলবেন : ডা. জাহেদ
  • আ.লীগ নেতার বিরুদ্ধে কবরস্থানের জমি দখলচেষ্টার অভিযোগ

    আ.লীগ নেতার বিরুদ্ধে কবরস্থানের জমি দখলচেষ্টার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী জেলা পলাশ থানাধীন চরসিন্দুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখ তার লোকজন নিয়ে প্রতিবেশী মোস্তফা শেখের পৈত্রিক সম্পত্তি কবরস্থান ও বসতভিটা জবরদখল করার চেষ্টা করে। 

    এ ব্যাপারে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন মোস্তফা শেখ। জানা যায়, চরসিন্দুর ইউনিয়ন মালিতা গ্রামের মৃত নাজিমুদ্দিন শেখ তার নিজস্ব সম্পত্তির ওয়ারিশ সন্তানেরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। 

    এরই মধ্যে তার প্রতিবেশী মৃত সলিমুদ্দিন শেখের ছেলে আলাউদ্দিন শেখ গং এই সম্পত্তি নিজেদের বলে দাবি করে। দীর্ঘ মামলা মোকাদ্দমার পর কোর্টের রায় পায় মোস্তফা শেখ। এরপরও আলাউদ্দিন শেখ গং এই সম্পত্তি নিজের বলে দাবি করে দখল করতে চায়। 

    এ বিষয়ে মোস্তফা শেখের ভাতিজা মানিক বলেন, আজ থেকে ৩৫ বছর আগে এই সম্পত্তি নিয়ে আমার পিতা আলমাছ শেখের সাথে কথা কাটাকাটি একপর্যায়ে আলাউদ্দিন শেখ গংরা আমার বাবাকে খুন করে।

    এরপর অনেকদিন তারা নীরব থাকে। আওয়ামী লীগ সরকারের আমল থেকে আলাউদ্দিন শেখ আ.লীগের ক্ষমতা ব্যবহার করে এই সম্পত্তি দখল করার চেষ্টা করে আসছে। গত ১৪ সেপ্টেম্বর স্বয়ং আলাউদ্দিন শেখ গংরা পুনরায় আমাদের কবরস্থান ও পৈত্রিক সম্পত্তি  দখল করতে আসে আবারও।

    আমার চাচা মোস্তফা শেখ এ বিষয়ে মোবারক শেখ, পিতা মৃত নাজুমুদ্দিন শেখ ও শহিদ শেখ পিতা কফিল উদ্দিন শেখ, আলাউদ্দিন শেখ, পিতা মৃত ছলিম উদ্দিন শেখ, রাসেল শেখ (৩৭), পিতা, আলাউদ্দিন শেখ, তামিম শেখ পিতা আইজুদ্দিন শেখ, সর্ব সাং মালিতা, চরসিন্দুর, পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

    এ বিষয়ে এলাকাবাসী বলেন, আমরা অনেক আগে থেকেই এই সম্পত্তি মোস্তফাদের বলে জানি। আলাউদ্দিন গংরা ঝগড়াটে লোক তারা মোস্তফার আপন বড় ভাইকে খুন করেছে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন