শনিবার, ৩০ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ১০০ দিনের সরকারের কাজের অগ্রগতির চিত্র তুলে ধরলেন উপদেষ্টা এআই ক্যামেরা ব্যবহার করে প্রতারণা, ডিএমপির বিশেষ সতর্কবার্তা হামে মৃত্যু সংখ্যা বেড়ে ৫৪৫, নতুন আক্রান্ত ১,২২৪ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা, শুরু হজের আনুষ্ঠানিকতা সমালোচনার ঝড়ে বেতারের পোশাক নির্দেশনা প্রত্যাহার টাঙ্গাইলে প্রাণঘাতী দুর্ঘটনায় জামায়াতের শোক প্রকাশ রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি, কিছুটা স্বস্তি নগরবাসীর আজ থেকে মেট্রোরেলে বিশেষ ভাড়া সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীরা ভয়াবহ দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৫ শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্ত ঈদের ঠিক আগে আবারও সোনার দাম বাড়াল বাজুস
  • ৪৯তম বিসিএস পরীক্ষার আসন ব্যবস্থা ও পিএসসির নির্দেশনা প্রকাশ

    ৪৯তম বিসিএস পরীক্ষার আসন ব্যবস্থা ও পিএসসির নির্দেশনা প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ ধরণের লিখিত পরীক্ষার আসন বিন্যাস, সময়সূচি ও পরীক্ষার কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

    মঙ্গলবার (৭ অক্টোবর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জানিয়েছে, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিশনের নিজস্ব দুটি হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    প্রার্থীদের সুবিধার্থে আসন বিন্যাস, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা বিপিএসসি’র সরকারি ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

    পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়েছে, এগুলো হলো— পরীক্ষার দিন সকাল ৯টার মধ্যে কেন্দ্রের ভেতরে প্রবেশ সম্পন্ন করতে হবে। প্রবেশের সময় প্রবেশপত্র ও বৈধ ছবি সংবলিত পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) সঙ্গে রাখতে হবে। এ সময় মোবাইল ফোন সেট, ঘড়ি, ক্যালকুলেটর বা স্মার্ট ডিভাইসসহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। 

    পরীক্ষার হলে ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র যাতে নষ্ট না হয়, সেজন্য সতর্ক থাকতে হবে। কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পাওয়া গেলে, পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।

    পিএসসি জানিয়েছে, এ পরীক্ষায় ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার মোট সময় দুই ঘণ্টা। 

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৮ ডিজিটের, যা উত্তরপত্রের নির্ধারিত ঘরে কালো বলপেন দিয়ে লিখে নিচের বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্রে সেট নম্বর আগেই মুদ্রিত থাকবে, তাই আলাদাভাবে সেট নম্বর লেখার প্রয়োজন নেই। প্রশ্নপত্র পাওয়ার পর সেট নম্বর মিলিয়ে নিতে বলা হয়েছে।

    পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (দুপুর ১২টা) কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরিদর্শকরা পরীক্ষার্থীর প্রবেশপত্র, রেজিস্ট্রেশন নম্বর ও ছবি যাচাই করবেন। পরীক্ষার পর হাজিরা তালিকায় পরীক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হবে। 

    পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীর ছবি, নাম, রেজিস্ট্রেশন নম্বর বা স্বাক্ষরে কোনো গরমিল ধরা পড়লে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    প্রতিবন্ধী পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে শ্রুতিলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। কমিশনের মনোনীত ব্যক্তির বাইরে কেউ শ্রুতিলেখক হিসেবে অংশ নিতে পারবেন না। দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য প্রতি ঘণ্টায় ১০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধীদের জন্য প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

    পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন