বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মহাসড়কে ডাকাতি: র‌্যাবের অভিযানে দুই আসামী গ্রেফতার

    মহাসড়কে ডাকাতি: র‌্যাবের অভিযানে দুই আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। 

    মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৩ অক্টোবর রাতে কড্ডার মোড়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল  তিন-চার ফুট লম্বা রামদার মতো দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেট কার থামিয়ে  হামলা চালায়  যাত্রীদের মারধর করে মালামাল লুট করে। সেই ডাকাতির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    ঘটনার পর গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের হলে ২৪ ঘন্টার মধ্যে গত ৬ অক্টোবর বিকেল ৫ টার সময়  র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের  সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় ২টি পৃথক অভিযান চালিয়ে  ২ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের মো. রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) ও সায়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)। 
    গ্রেপ্তারকৃত আসামীদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১২'র  সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন