বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন?
  • ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া আবার বাবা-মা হতে যাচ্ছেন

    ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া আবার বাবা-মা হতে যাচ্ছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া আবার বাবা-মা হতে যাচ্ছেন। এই সুখবর তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন। তবে তাদের পোস্টের একটি বিশেষ ক্যাপশন অংশকে কেন্দ্র করে তারা কটাক্ষের মুখে পড়েছেন।

    শেয়ার করা ছবিতে দেখা যায়, ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া পাহাড়ের পাশে দাঁড়িয়ে ফটোশুট করেছেন। এদিকে বেবিবাম্পে হাত দিয়ে রয়েছেন দুজনে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আবার গর্ভবতী।’

    আর এই ক্যাপশনটি ঘিরেই শুরু হয় বিতর্ক। কমেন্ট বক্স ভরে ওঠে নেটিজেনদের কটাক্ষে। অনেকেই প্রশ্ন তোলেন, স্বামী হর্ষ কীভাবে গর্ভবতী হন!

    এক নেটিজেন মজা করে লেখেন, ‘তার স্বামীও অন্তঃসত্ত্বা! হা হা হা।’ আরেকজন লেখেন, ‘ওহ মাই গড! এই প্রথম দেখলাম যে স্বামী এবং স্ত্রী দুজনেই গর্ভবতী।’ অনেকে আবার দম্পতিকে অভিনন্দন জানিয়েও ক্যাপশনটি 'ভুল' বলে উল্লেখ করেন।

    প্রসঙ্গত, কয়েক বছর ধরে ডেট করার পর ২০১৭ সালের ৩ ডিসেম্বর ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া বিয়ে করেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ