বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ইসলামী ব্যাংকে অবৈধ কর্মকর্তাদের ছাটাইয়ের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধ কর্মকর্তাদের ছাটাইয়ের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ছাটাইয়ের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের চকবাজার এলাকায় ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয় শতাধিক গ্রাহক, চাকরি প্রত্যাশী ও সাধারণ নাগরিক। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন—লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ব্যাংকের গ্রাহক আবদুর রহমান জাহাঙ্গীর, নিজাম উদ্দিন মাহমুদ, ফয়েজ আহমেদ, আবুল কালাম, শামছুল হুদা এবং বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের আহ্বায়ক তানিম হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে একটি সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে স্বৈরাচারের দোসর এস আলম গ্রুপ অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেয়। এসব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ব্যাংকের শৃঙ্খলা ও সুনাম নষ্ট করছেন, যার ফলে গ্রাহকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।

তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও ভাবমূর্তি রক্ষায় এসব অবৈধ কর্মকর্তাদের ছাটাই করা জরুরি। যদি তারা ব্যাংকে চাকরি চালিয়ে যেতে চান, তবে পুনরায় পরীক্ষার মাধ্যমে বৈধভাবে নিয়োগ পেতে হবে। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, ইসলামী ব্যাংক নিয়ে অপপ্রচার বা অনৈতিক প্রভাব বিস্তারের কোনো চেষ্টা সহ্য করা হবে না।

মানববন্ধন শেষে উপস্থিতরা অবৈধ নিয়োগ বাতিল ও ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন