বিসিবি নির্বাচন শুরু: শেষ মুহূর্তের নাটক ও ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা

নানা নাটকীয়তা, বয়কট ও শেষ মুহূর্তের প্রার্থী প্রত্যাহারের ঘটনাকে পেছনে ফেলে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শুরু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই হোটেল প্রাঙ্গণে ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনে মোট ১৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা বোর্ডের পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে থেকে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব বেছে নেবেন।
বিসিবির নির্বাচনে এবার কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন, তবে বেশ কয়েকটি পদে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
ভোটগ্রহণ শেষে আজই ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সকাল থেকেই ভোটে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নির্বাচনী কেন্দ্র। তবে ভোটের ঠিক আগের রাতেও ক্লাব ক্যাটাগরি থেকে আরও একজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নির্বাচনের আগের রাতে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফায়াজুর রহমান ভুঁইয়া। এর আগে লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে তাদের নাম থাকছে। শেষ মুহূর্তে আদালতের রায়ে ইফতেখার রহমান মিঠু নতুন করে এই ক্যাটাগরিতে প্রবেশ করায় বর্তমানে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।
অন্যদিকে, বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) ১০টি পদের মধ্যে ইতিমধ্যে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বাকি পদগুলোতে চলছে ভোটের লড়াই। বিশেষ ক্যাটাগরি (ক্যাটাগরি-৩) থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।
মোট ১৫৬ জন ভোটারের হাতে রয়েছে আগামী চার বছরের জন্য বিসিবির পরিচালক নির্বাচনের ভাগ্য। এই ভোটারদের মধ্যে ৯৮ জন সরাসরি ভোট দিচ্ছেন, আর বাকি ৫৮ জন ভোট দিচ্ছেন ই-ব্যালটের মাধ্যমে।
এক নজরে বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ)- মোট ভোটার সংখ্যা ৩৫ জন, ই-ব্যালট সংখ্যা ১৯ জন।
ক্যাটাগরি-২ (ক্লাব)- মোট ভোটার সংখ্যা ৭৬ জন,ই-ব্যালট সংখ্যা ৩৪ জন।
ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা)- মোট ভোটার সংখ্যা ৪৫ জন, ই-ব্যালট সংখ্যা ৫ জন।
মোট- ভোটার সংখ্যা ১৫৬ জন, ই-ব্যালট সংখ্যা ৫৮ জন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে আজ সন্ধ্যায়ই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।