বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জাহেদ উর রহমানের বিশ্লেষণ, আওয়ামী লীগের অনুপস্থিতিতে লাভবান জামায়াতে ইসলামী

    জাহেদ উর রহমানের বিশ্লেষণ, আওয়ামী লীগের অনুপস্থিতিতে লাভবান জামায়াতে ইসলামী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের ওপর আঘাতের নিষেধাজ্ঞা উঠবে কি না এ নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে। ড. ইউনূসের বক্তব্য থেকে বোঝা যায়, এইবার নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তবে শুধু এইবার কেন? যদি তারা মানবতা বিরোধী অপরাধে দায়ী হয়, তাহলে শেষ দিন পর্যন্ত তাদের ক্ষমতায় ফেরার সুযোগ থাকবে না।

    সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

    তিনি বলেন, নিষেধাজ্ঞা দিয়েছে যে সরকার, তারা ইচ্ছে করলে এক্সিকিউটিভ অর্ডারেই তা তুলে নিতে পারে। সেই মুহূর্তে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে। সরকার যদি এটা তুলে নেয় তাহলে আওয়ামী লীগ এই নির্বাচনেই এই নির্বাচনেই পার্টিসিপেট করতে পারে। ব্যাপারটা এমন যে, একজন অপরাধীর বিচার চলবে কিন্তু তার জামিন হয়েছে।

    তিনি আরো বলেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হিসেবে দেখা গেছে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর। লক্ষ্য করা গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এর পেছনে একটি কারণ ছিল, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াকে ইউরোপ বা আমেরিকার পক্ষ থেকে প্রকাশ্যে সমর্থন করা হয়নি, বরং এ ব্যাপারে কিছুটা সংরক্ষিত ও খোলামেলা অবস্থান ছিল। এমনকি ড. ইউনুসও বহুবার এই বিষয়ে সরাসরি বিরোধিতা করেছিলেন।

    তিনি বলেন, যদি আওয়ামী লীগের মাঠে ফিরে আসার পরিস্থিতি তৈরি হয়, তাহলে জামায়াতে ইসলামী নিজে অথবা কোনো প্রক্সির মাধ্যমে তা বাধাগ্রস্ত করার জোরালো চেষ্টা করবে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সরকার বিচারিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বিচার চলছে এবং যদি বিচারের পর দলকে নিষিদ্ধ করা হয়, সেটিই হবে শেষ ফল। তবু বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়; যদি সরকার চাইলেই যে নিষেধাজ্ঞা কার্যক্রমে আরোপ করা হয়েছে তা তুলে নেয়, তাতে দলটি এই নির্বাচনে অংশ নিতে পারবে।

    তিনি আরো বলেন, এটি একটি রাজনৈতিক ক্যালকুলেশন।

    তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, অন্তত এইবার আওয়ামী লীগ স্ব স্ব নামে নির্বাচনে অংশ নেবে না। তারা হয়তো স্বতন্ত্রভাবে বা অন্য কোনো পার্টির সঙ্গে যুক্ত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন