বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

টেকনাফে পাচারকালে ৩৮ নারী শিশু উদ্ধার: ২ পাচারকারী আটক

টেকনাফে পাচারকালে ৩৮ নারী শিশু উদ্ধার: ২ পাচারকারী আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা অবস্থা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার এবং ২ জন মানবপাচারকারীকে আটক করেছে যৌথ বাহিনী৷ 

শুক্রবার (৩ অক্টোবর)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  শুক্রবার মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় যৌথবাহিনী ২ জন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন