বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সদরঘাটে মধ্যরাতে গোলাগুলি, গুলিবিদ্ধ কিশোরসহ আহত ৪

সদরঘাটে মধ্যরাতে গোলাগুলি, গুলিবিদ্ধ কিশোরসহ আহত ৪
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম নগরীর সদরঘাটে মধ্যরাতে গোলাগুলির ঘটনায় এক কিশোর গুলিবিদ্ধসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন- সাইফুল (২০), নুরুদ্দিন (২৪), আরমান (২৫) এবং গুলিবিদ্ধ কিশোর রিয়াদ হাসান (১৫)।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মেডিকেল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ রিয়াদের অবস্থা আশঙ্কাজনক।

মূলত, সদরঘাট মহব্বত গলি পুরাতন কাস্টম পূর্ব মাদারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এলাকায় পূর্ব শত্রুতার দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে সূত্র জানিয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, আমাদের অভিযান চলমান রয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দেওয়া হয়নি। তারা মামলা করলে আমরা মামলা নিব। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো গ্রেপ্তার বা মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন