হাটহাজারীতে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক

হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক। এসময় তিনি মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে ঐক্যের আহ্বান জানান।
বুধবার (১ অক্টোবর) রাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত বুড়িশ্চর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এস এম ফজলুল হক পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় তিনি বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, আমরা অহিংস রাজনীতিতে বিশ্বাসী। আমাদের মাঝে হিংসা, হানাহানির কোন স্থান নেই। এ বাংলাদেশে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করতে আমাদের ঐক্যের বিকল্প নেই।
এ সময় পূজা মন্ডপ পরিদর্শনে সাথে ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হারুন-অর রশীদ চেয়ারম্যান।
আরও উপস্থিত ছিলেন- জেলা যুবদল নেতা এম ইলিয়াছ আলী, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী, এস এম মহিউদ্দীন মাসুদ, মোহাম্মদ পারভেজ, মুছা আনচারী , আজগর হোসেন মনু, শিকারপুর ইউনিয়ন বিএনপি নেতা এস এম তাজুল ইসলাম, রবিউল হোসেন, মোস্তফা মনোয়ার মুন্না, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মজুমদার, মাহফুজুল হক টিটু, জসীম উদ্দীন, মোহাম্মদ জাহেদ, এস এম আইয়ুব আলী, যুবদল নেতা আলমগীর বাচা, রবিউল কামাল রুবেল, মোহাম্মদ আলাউদ্দীন, সৈয়দ মাসুদ, ছাত্রদল নেতা গিয়াস উদ্দীন, খালেদ রিজভী, রিফাতুল ইসলাম শাওন প্রমুখ।