বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • জাতীয় পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী গৌরীপুরের আদিব ও তুলিকে সংবর্ধনা

    জাতীয় পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী গৌরীপুরের আদিব ও তুলিকে সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিন ইসলাম আদিব ও রামিসা জান্নাত তুলি জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করায় স্বজন সমাবেশের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। 

    মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

    তিনি বলেন, শিক্ষার্থী মেধা, মনন বিকাশের এ ধরণের আয়োজন তাদেরকে উদ্বুদ্ধ করে। তাদের দেখে অন্যরা উদ্বুদ্ধ হয়, ওদের প্রেরণা জোগায়। ওরা দু’জন জাতীয় পর্যায়ে গৌরীপুরকে পৌঁছে দিয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। অনুভূতি ব্যক্ত করেন গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিন ইসলাম আদিব ও রামিসা জান্নাত তুলি।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস্ সম্পাদক ও ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক আমিনুল ইসলাম রতন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ, রম্যলেখক সত্যজিৎ বিশ্বাস রানা, বৈশাখী টেলিভিশনের বার্তা সম্পাদক বিশ্বজিৎ দত্ত ভৌমিক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, সাংবাদিক মো. রইছ উদ্দিন, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আনসারুজ্জামান, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের উপ-কমিশনার বিদ্যুৎ কুমার নন্দী, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ। তাহমিন ইসলাম আদিব উপস্থিত বক্তৃতায় ও রামিসা জান্নাত তুলি কাবিংয়ে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন