সৌদি আরবে ছাদ থেকে পড়ে রামগঞ্জের সজিবের মৃত্যু

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জের সজিব হোসেন নামের (২৫) এক রেমিটেন্স যোদ্ধা সৌদি আরবে ছাদের উপর কাজ করার সময় হঠাৎ পা ফসকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
জানা গেছে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের আকরাম উদ্দিন বেপারী বাড়ির আশরাফ আলীর ছেলে গত বছর দুয়েক আগে পরিবারের দুঃখ ঘোছানোর জন্য সৌদি আরব পাড়ি দেন।
সেখানে সে বিল্ডিং কনস্ট্রাকশন এর কাজ করতো। সোমবার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটায় কাজ করার সময় সৌদি আরবের দাম্মাম শহরের আর রাশেদ মল থেকে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে, এলাকার শোকের ছায়া নেমে আসে।
সজীবের মৃত্যুর খবর তার বাবা আশরাফ আলী ও সজীবের চাচাতো ভাই মোঃ সুমন হোসেন নিশ্চিত করেছেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন