বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • ভালুকায় দুর্গাপূজায় শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শনে ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চু

    ভালুকায় দুর্গাপূজায় শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শনে ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চু।

    তিনি এসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও এই উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আমাদের সকলকে সতর্ক করে দিয়েছেন যেন ফ্যাসিবাদী শাসনামলের মতো আর কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা না হয়।”

    ফখরউদ্দিন আহমেদ বাচ্চু জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আমাদের রাষ্ট্র ও সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার এই অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের বলবো আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে পূজা উদযাপন করুন এবং তারেক রহমানের আহ্বান অনুযায়ী সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’”

    এদিন ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চু উপজেলার চারটি ইউনিয়নের সব কয়টি পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এসময় তার সঙ্গে ছিলেন। তিনি শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং পর্যায়ক্রমে উপজেলার সবগুলো ইউনিয়ন ও পৌরসভার পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময়ের ঘোষণা দেন।

    স্থানীয়রা জানান, ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চুর এই উপস্থিতি, আন্তরিকতা এবং আর্থিক সহযোগিতা সনাতনী সম্প্রদায়ের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশকে আরও দৃঢ় করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন