বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চট্টগ্রামে 'ফটিকছড়ি উত্তর' নামে নতুন উপজেলার অনুমোদন

চট্টগ্রামে 'ফটিকছড়ি উত্তর' নামে নতুন উপজেলার অনুমোদন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে ভূজপুর থানা এলাকায় ‘ফটিকছড়ি উত্তর’ নামে নুতন উপজেলার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

‎সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

‎সূত্র মতে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে।

‎এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে  নতুন এই  উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয় বলে শনিবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রকাশিত হয়।

‎২০০৭ সালের ২১ জুলাই ফটিকছড়ি থানার ২১টি ইউনিয়নের মধ্যে উত্তরের বাগানাবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর, হারয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে গঠিত হয় ‘ভূজপুর’ থানা।

‎ভূজপুর থানার উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে খাগড়াছড়ি মানিকছড়ি ও রামগড়, পশ্চিমে সিতাকুণ্ড উপজেলা ও দক্ষিণে হাটহাজারী উপজেলা।

‎উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের দায়িত্বশীল কামরুল সবুজ  বলেন, উত্তরের মানুষের দীর্ঘ প্রচেষ্টার ফল পেতে যাচ্ছে  ফটিকছড়ি উত্তর উপজেলা।

‎ঢাকাস্থ উত্তর ফটিকছড়ি সমিতির সভাপতি তৌহিদুল আলম চৌধুরী বলেন, আমরা উত্তরের মানুষ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিলাম। নতুন উপজেলা এখন আলোর পথ দেখাবে। আমাদের উপজেলা নিয়ে দীর্ঘ দিনের সংগ্রাম আলোর পথ দেখাবে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন