হাটহাজারীতে আরএসসি প্রপার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

হাটহাজারীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর.এস.সি প্রপার্টি—একটি জায়গা-জমি ক্রয়-বিক্রয় কমিশন এজেন্সি। জমি, ফ্ল্যাট ও বিল্ডিং কেনাবেচার ক্ষেত্রে নির্ভরযোগ্য, স্বচ্ছ ও নিরাপদ সেবা প্রদানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
আরএসসি চেয়ারম্যান মো. রফিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম. এ. শুক্কুর মেম্বার।
অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন আরএসসির ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুর রাশেদ ও তাজউদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী নুরু, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, সাংবাদিক মো. মহিউদ্দিন, সাংবাদিক মো মুরসালিন চৌধুরী, আবু তাহের ছিদ্দিক, মো. রাজু, কাউছার জাহেদ, মো. তৈয়ব প্রমুখ।
বক্তারা বলেন, হাটহাজারী ও আশপাশের এলাকায় জমি, ফ্ল্যাট, বিল্ডিং ও বাণিজ্যিক স্থাপনা ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রেতা-বিক্রেতাদের আস্থা অর্জন করে তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী সাশ্রয়ী মূল্যে সঠিক দিকনির্দেশনা দিয়ে সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা আরো আশা প্রকাশ করেন যে, আরএসসি প্রপার্টির যাত্রা হাটহাজারীর রিয়েল এস্টেট খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষ যাতে প্রতারণার শিকার না হয়ে নিরাপদে জমি বা ফ্ল্যাট কিনতে-বেচতে পারে, সেই দিকেও প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখবে।