দেশের চলমান পরিস্থিতি ও দুর্গাপূজা উপলক্ষে বিজয়নগরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হরষপুর সূর্য তরুণ যুব সংঘের আয়োজনে শান্তিশৃঙ্খলা বর্জায় রাখার জন্য সম্প্রীতি সমাবেশ করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৮ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর খেয়াঘাট বাজারে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
হরষপুর সূর্য তরুণ যুব সংঘের উপদেষ্টা অতিন্দ্র আচার্য্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
হরষপুর সূর্য তরুণ যুব সংঘের সভাপতি, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ হুমায়ুন কবির মাস্টার, মোঃ জমির হোসেন, মোঃ হুমায়ুন কবির খাঁন, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মোঃ হাসান উল্লাহ খাঁন, সজিব উল্লাহ খাঁন, বিজয় দাস, আমির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণ কর্মকার, মোঃ মজু মিয়া, গফুর মিয়া, কাজী হাফিজ উদ্দিন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, মোঃ ইসরাইল মিয়া, শফিক সরকার, মোঃ সাচ্চু মিয়া, রবিউল ইসলাম, কাজী ইন্তিয়াজ উদ্দিন, কমল ঋষি, অপু আচার্য্য, সজল সূত্রধর, তাপস আচার্য্য, মামুন মিয়া, কাজী নাসির উদ্দিন, মোঃ হাফিজ মিয়া, সুবল মিয়া, এনাদুল মিয়া।
এসময় বক্তারা হরষপুর গ্রামের মুসলিম ধর্মের মানুষের পাশাপাশি অর্ধেক হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা মিলেমিশে একত্রে বসবাস করার বিভিন্ন দিক তুলে ধরে আসন্ন দুর্গাপূজা সহ সব সময় সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।