শাকিব খানের আবেগঘন বার্তা: ছেলে আব্রামের জন্মদিনে শুভকামনা

বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান আজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনের বিশেষ বার্তা। ফেসবুকে তিনি আবেগঘনভাবে লিখেছেন, “Happy birthday my little Prince ❤️ তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা—তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে। Remember, I'm always there when you need me, Lots of love, my boy!”
শাকিব খানের এই পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে পিতার মমতা এবং আব্রামের প্রতি তার গভীর ভালোবাসা। ফ্যানদের মধ্যে আব্রামের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভক্তরা তাঁর পরিবারের জন্য ভালোবাসা জানিয়েছেন।
ছেলে আব্রামের জন্য বাবার এই আন্তরিক প্রার্থনা শুধু পরিবারের জন্য নয়, বরং সামাজিক মাধ্যমে ভক্তদের কাছেও বিশেষ স্নিগ্ধ মুহূর্ত সৃষ্টি করেছে। শাকিব খানের জীবনে পুত্র আব্রাম তাঁর আনন্দের অন্যতম উৎস এবং এই বিশেষ দিনে তিনি তার আবেগ সকলের সঙ্গে ভাগাভাগি করেছেন।
দৈএনকে/জে .আ