বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আইআইইউসি কোরানিক সায়েন্সস অ্যালামনাইদের ১ম রিইউনিয়ন অনুষ্ঠিত

আইআইইউসি কোরানিক সায়েন্সস অ্যালামনাইদের ১ম রিইউনিয়ন অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কোরানিক সায়েন্সস অ্যালামনাইদের ১ম রিইউনিয়ন অনুষ্ঠিত।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির ইউনিয়ন অবস্থিত আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি)–এর ডিপার্টমেন্ট অব কোরানিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজের বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ১ম অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(২৭ সেপ্টেম্বর)সকাল ১০টার দিকে সীতাকুণ্ডের,কুমিরা ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন করা হয়। 

এসময় রঙিন ব্যানার আর পরিচিত মুখের উচ্ছ্বাসে সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে কুমিরা আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের  ক্যাম্পাস। শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাতে স্মৃতিচারণায় মেতে ওঠেন।

অনুষ্ঠানে ভাইস চ্যাঞ্চলার প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদ এর সভাপতিত্বে এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অন্তরবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা  অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো.এ এন এম শামসুল ইসলাম,ট্রাষ্টি বোর্ডের সভাপতি মো. শাহাজাহান,ভাইস চেয়ারম্যান বোড (আইআইইউসি)প্রফেসর আহসান উল্লাহ, চেয়ারম্যান ফিন্যান্স কমিটি প্রফেসর ডা.মাহবুবুর রহমান,ট্রেজারার আনোয়ার সিদ্দিক চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন