বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ, গোলাগুলি ও ভাংচুর সমর্থকদের

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ, গোলাগুলি ও ভাংচুর সমর্থকদের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‎খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে জুম্ম ছাত্র জনাতার । স্কুলছাত্রী ধর্ষকদের বিচার ও পাহাড়ে নারী নিপিড়নের প্রতিবাদে জুন্ম ছাত্র-জনতার ব্যানারে এ সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধের কারণে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছে অন্তত কয়েক হাজার পর্যটক। তার মধ্যে শুধু সাজেকে সাজেকে আটকা পড়েছে ২ হাজারের বেশী পর্যটক।

এদিকে, অবরোধের কারণে খাগড়াছড়ির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে রাস্তায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং চলছে । তবে, পুলিশ টহলে থাকলেও নিস্ক্রিয় দেখা গেছে। খাগড়াছড়ি সদরে বিভিন্ন জায়গায় গোলাগুলির ঘটনাও ঘটে এবং লাশবাহী এম্বুলেন্স ভাংচুর ও সেনাবাহিনীর গাড়িতে ইট পাটকেল ছুড়ে অবরোধ সমর্থকারী।

ঢাকাসহ জেলা বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা একাধিক যাত্রীবাহী বাস পথে আটকা পড়ায় পর্যটকসহ শত শত যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পর্যটক ও বিভিন্ন পেশাজীবি মানুষ।

‎উল্লেখ, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে বাড়ির পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেন। বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে। সে এখন ৬ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন