নব তরুণ ব্লাড ব্যাংক পরিবারের মত বিনিময় সভা

ঘৃণায় নয়, বাঁচো ভালবাসায় এ প্রতিপাদ্যে মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন নব তরুণ ব্লাড ব্যাংক পরিবারের নবগঠিত আহবায়ক কমিটির সাংগঠনিক মত বিনিময় সভা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ নুরুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুক্রবার পৌরসভার একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের উপদেষ্টা ও হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, আয়কর আইনজীবী মোঃ জিয়া উদ্দিন বাবলু।
উপস্থিত ছিলেন আজীবন সদস্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোঃ রাহাত। আজীবন সদস্য মোঃ শাওন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ, অভি চৌধুরী, আরফাত, সাংবাদিক মোরসালিন চৌধুরী, নাঈম হাসান, জাহেদুল ইসলাম, নবিন, আমির, নয়ন, মোবারক, মোজাম্মেল, আরমান প্রমুখ।
সভায় সদস্যদের মাঝে নব তরুণ ব্লাড ব্যাংকের অফিসিয়াল টি শার্ট বিতরণ করা হয়।