বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে নারীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক -১

লক্ষ্মীপুরে নারীকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক -১
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুর সদর পৌরশহরের জেলা স্টেডিয়ামের পাশে শুক্রবার ভোরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ইমন হোসেন নামের এক যুবককে ভুক্তভোগীর ঘর থেকেই আটক করেছে পুলিশ।  

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি-ভাতিজা।

নিহতের স্বজনরা জানায়, রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হলে।  ইমন ঘরের ভেতরে প্রবেশ করে। পরে দরজা আটকে বঁটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘরে লুকিয়ে থাকে। 

কোপানোর সময় রাশেদার চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, দীর্ঘদিন রাশেদার সঙ্গে ইমনের পরিবারের মতবিরোধ ছিল। এর জেরেই ইমন তাঁকে হত্যা করেছে। এই বিষয়ে তদন্ত চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন