বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে আর্থিক অনুদান দিল সিন্দুকছড়ি জোন

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে আর্থিক অনুদান দিল সিন্দুকছড়ি জোন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের পক্ষ থেকে সিন্দুকছড়ি জোনের মাধ্যমে গুইমারা ও মানিকছড়ি উপজেলার পূজামণ্ডপগুলোতে এক লক্ষাধিক টাকার বেশি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিন্দুকছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির দায়িত্বশীলদের হাতে এই অনুদান তুলে দেন।

জোন কমান্ডার বলেন, "দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও এ উৎসবে অংশগ্রহণ করে। পূজার পবিত্রতা বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি এবং সাধারণ মানুষসহ সবার সহযোগিতা প্রয়োজন।" তিনি সকলকে মিলেমিশে উৎসব পালনের আহ্বান জানান।

তিনি আরও জানান, পাহাড়সহ সারাদেশে দুর্গাপূজার উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া পূজার সার্বিক কার্যক্রম তদারকি করতে একটি বিশেষ মনিটরিং টিম কাজ করবে। তিনি ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান।

গুইমারা মন্দির কমিটির সভাপতি নির্মল বণিক সেনাবাহিনীর এই সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বলেন, "এই উৎসবে সকল ধর্ম-বর্ণের মানুষ অংশগ্রহণ করে থাকে। উৎসব উপলক্ষে মন্দিরগুলোতে সেনাবাহিনীর সহযোগিতা পেয়ে আমরা অত্যন্ত খুশি।"


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন