রাঙ্গুনিয়ায় আবারও দুর্বৃত্তদের হাতে যুবক খুন

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আবারও দুর্বৃত্তদের হাতে যুবককে জবাই করে খুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে। পরে স্থানীয়রা মসজিদের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম(২৮)।
তিনি লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল তালুকদার পাড়ার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চরম আতঙ্ক বিরাজ করছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন