বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সীতাকুণ্ডে জমি বিরোধে গুলি করে প্রতিপক্ষের মাথার খুলি উড়িয়ে দেয়ার হুমকি

সীতাকুণ্ডে জমি বিরোধে গুলি করে প্রতিপক্ষের মাথার খুলি উড়িয়ে দেয়ার হুমকি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোর পূর্বক জমি দখলের চেষ্টা ও ১৫ লাখ টাকা চাঁদার দাবিতে মোঃ মোস্তফা কামাল (২৪) নামের এক যুবককে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে বিরোধী প্রতিপক্ষ।এই ঘটনায় ভুক্তভোগী যুবক চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেন।যার মামলা নং ৭০৩/২০২৫।

মামলার বিবাদীরা হলেন, মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর ৯ নং ওয়ার্ডের কেনু মেম্বারের পুত্র গিয়াস উদ্দিন সেলিম (৩২), তাজুল ইসলামের পুত্র শওকত হোসেন (৩৩), মৃত সুলতান'র পুত্র মোঃ খোকন (৪২), মৃত মোঃ বশরের পুত্র মোঃ শাহেদ (৩৫), মোঃ সেলিম (৪৪)।

মামলা সূত্রে জানা যায়, মোঃ মোস্তফা কামাল ( ২৪) মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।মামলার আসামীরা পরিকল্পিতভাবে বাদীর অভিভাবক না থাকার ফলে তফশিলভুক্ত জমি জোর পূর্বক দখল করার জন্য নিয়মিত হুমকি দিতে থাকে। তফশীল ভুক্ত জমিতে থাকতে হলে বাদী এবং বাদীর মাকে ১০ লাখ চাঁদা দাবি করে।এসময় চাঁদা দিতে বাদী অস্বীকৃতি জানালে, আসামীগণ বাদীর গোয়ালঘর ভাঙচুর করে ইট ও টিন নিয়ে যায়।এরফলে বাদী ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।এতে তারা দমে যাননি, ভুক্তভোগী পরিবারকে এক মাসের মধ্যে ঘর ছাড়ার আল্টিমেটাম দেয়।যদি ঘর না ছাড়ে তাদের মাটির সাথে মিশিয়ে দিবে হুমকি প্রদান করে।এছাড়া প্রাণের ভয় থাকলে এক লাখ টাকা চাঁদা দিবি নয়লে ১০ লাখ টাকা চাঁদা দিবি।আসামীর অত্যাচারে ঘরে থাকতে না পারায় অতিষ্ঠ হয়ে মোঃ নাছির নামের এক ভাড়াটিয়াকে ভাড়া দেয়া হয় এবং ভুক্তভোগীর পরিবার অন্যত্র বাসা ভাড়ায় থাকেন।

এক পর্যায়ে গত ১০ আগস্ট ২০২৫ তারিখে বাদী ভাড়াটিয়ার কাছে ঘরভাড়া আনতে গেলে আসামীরা গতিরোধ করে এবং ১ নং আসামী বলল আজ থেকে ঘরভাড়া আমরা নিব।২ নং আসামী বলে , এই ঘর এবং অন্যান্য জায়গায় ভোগ করতে চাইলে ১০ লাখ টাকার পরিবর্তে বাজার চাহিদা বিবেচনা করে আমাদের ১৫ লাখ টাকা দিতে হবে।বাদী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ১ নং আসামী তার হাতের অস্ত্র উঁচিয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে এখুনি মাথার খুলি গুলি করে উড়িয়ে দিবো।তখন অজ্ঞাতনামা আসামী সহ সকল আসামীরা হাতে শাবাল, হকিস্টিক, দা, কোদাল দিয়ে বাদীর কাচারী ঘর ও তৎসংলগ্ন বাথরুম ভাঙ্গা শুরু করে।এরপর সব মিলিয়ে দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।যদি শান্তিতে থাকতে চাস আমাকে ১৫ লাখ টাকা দিবি নয়লে বাদীর মাকে হত্যা করার হুমকি দেয় এবং তাকে চড় থাপ্পর দেয়।

আসামীরা হুমকি দিয়ে বলেন, এই জায়গায় আমরা জোয়ার আসর বসাব, ইয়াবার ব্যবসা করব।তুই বাঁধা দিলে বা জায়গা দাবি করলে গুলি করে মেরে ফেলব।এসময় ১ নং আসামী গিয়াস উদ্দিন বাদীর পকেটে থাকা ১ হাজার টাকা ছিনিয়ে নেয়।আসামীরা বলেন এখন থেকে জায়গা, ঘর বাড়ি এবং পুকুর সব আমাদের।কেউ যদি এই ঘটনার সাক্ষী দেয় তাদের প্রাণে মেরে ফেলব।

বাদী মোঃ মোস্তফা কামাল তার মায়ের পরামর্শে থানায় মামলা দায়ের করতে গেলে কর্তৃপক্ষ তাকে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে বলেন।এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।

এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ মুন্না বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে মামলা দায়ের করেন বাদী মোস্তফা কামাল।আমার জানামতে চাঁদাবাজির তথ্যটি সঠিক নয়।তবে জমি নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

এদিকে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করার পর আসামীদের পক্ষ থেকে নানা ধরনের হুমকি ধমকি দেয়া হচ্ছে বলে জানান মোস্তফা কামাল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন