বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে বিকাশ ও নগদ প্রতারণ চক্রের ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান।

এর আগে রোববার রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ এলাকার মো. ফজরা আলীর ছেলে ফয়েজ হোসেন (২৭), মৃত আলী হায়দারের ছেলে মো. হৃদয়, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আলী আকবরের ছেলে মো. সোহেল (২৪), সমসেরাবাদ গ্রামের মো. ইসমাইলের ছেলে শিহাব উদ্দিন (২৫)।

এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, সিম কার্ড, নগদ টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন