বিয়ে দিতে চাওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
চট্টগ্রামের বোয়ালখালীতে চরখিজিরপুর এলাকার উম্মে হাবিবা ইসমা (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি।
এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, ইসমা পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল। সম্প্রতি কলেজে ভর্তি হওয়ার পর মা-বাবা তাকে বিয়ে দিতে চাইলে অভিমানে আত্মহত্যা করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন