বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’
  • ভালুকায় মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

    ভালুকায় মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় মেশিনের নিচে চাপা পড়ে মামুন মিয়া (২৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের এক্সিলেন্ট সিরামিক্স লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 

    নিহত মামুন গফরগাঁও উপজেলার দুগাছিয়া গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে।

    থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কারখানার ভেতরে একটি মেশিন গাড়ি থেকে নামানো হচ্ছিল। এ সময় হঠাৎ মেশিনটি পড়ে গিয়ে মামুনের মাথার ওপর চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এক্সিলেন্ট সিরামিক্স লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোক্তার হোসেন বলেন, “কাজ করার সময় উপর থেকে পড়ে মাথায় আঘাত পান মামুন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

    ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন