বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

গুইমারায় তিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

গুইমারায় তিন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সাংগঠনিক সভায় গুইমারা সদর, হাফছড়ি, এবং সিন্দুকছড়ি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব আলীর সঞ্চালনায় ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। 

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। উনি ভার্চুয়ালি নেতাকর্মী উদ্যেশ্যে বক্তব্য প্রদান করেন। প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ:রব রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

বক্তারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে জনগনকে ভালোবাসা দিয়ে পাশে রেখে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন