বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক সভা

লক্ষ্মীপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক সভা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উল আলম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অন্তু কুমার দাস প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্যে স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো: জসীম উদ্দিন দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সাথে আইনের আওতায় সকল সমস্যার সমাধানে একযোগে কাজ করার এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এই সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো: জসীম উদ্দিম তার বক্তব্যে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকরভাবে বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও জনমুখী করার উপর জোর দেন। তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম এবং এর সঠিক বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

উপস্থিত বক্তারাও গ্রাম আদালতের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর কার্যকারিতা বৃদ্ধিতে নিজেদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন