বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

লক্ষ্মীপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশজুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫। ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে ৬৪টি জেলার অংশগ্রহণে আয়োজনটি আরও বর্ণাঢ্য হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী (পিপিএম-সেবা), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক সোহেল আদনান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক আবদুর রব শামীম, ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির জুয়েল, সদস্য জয়নাল আবেদীন ফিরোজ, শাহেদুর রহমান রাফি প্রমুখ।

বক্তারা বলেন, খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন জেলার ক্রীড়াঙ্গনকে নতুন মাত্রায় পৌঁছে দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী খেলায় অংশ নেয় লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশ ও রাঙ্গামাটি জেলা ফুটবল একাদশ। হাজারো দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে। দর্শকদের উচ্ছ্বাস ও সমর্থন খেলোয়াড়দের খেলায় বাড়তি প্রেরণা যোগায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন