বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

পালানোর সময় ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী গ্রেফতার

পালানোর সময় ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘদিন আত্মগোপনে থেকে ভারতে পালানোর সময় রাউজানের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) এ.বি.এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুরে আখাউড়া স্থলবন্দর থেকে তাকে রাউজান থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইরফান আহমেদ রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

তার বিরুদ্ধে ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ইরফান আহমেদ গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার ইরফানকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত পারে জানানো হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন