ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েড টিকাদান সমন্বয় সভা

জাতীয় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফে’র সহযোগিতায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ডাক্তার ইসমাইল ভূইয়া রাহাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া।
এতে বক্তব্য রাখেন- সদর উপজেলার পরিবার পরিকল্পনা কমকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ই. পি.আই ডাক্তার মোঃ রায়হান তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা, ব্রাহ্মণবাডিয়া সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্বাবধায়ক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভা সূত্রে জানা গেছে, দেশে প্রথমবারের মতো আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু বিনামূল্যে এক ডোজ টিসিভি টিকা পাবে।
টিকা নিতে হলে জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।
টাইফয়েড জ্বর থেকে রক্ষা পেতে ১২ অক্টোবর থেকে ১৮ দিন পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এরমধ্যে প্রথম ১০ দিন স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে টিকা প্রদান করা হবে। বাকি আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। টিকাদান কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সীদ্ধান্ত নেওয়া হয়।আগামী ৫ অক্টোবরের মধ্যে শিশুদের ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আগামী ১২ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হবে। এর আওতায় ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সী কৈশোরদের মধ্যে প্রায় ৪০ হাজার জনকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৩৭ হাজারই স্কুলের শিক্ষার্থী। সভায় বক্তারা গুজবে কান না দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন।
উল্লেখ্য, টাইফয়েড জ্বর একটি মারাত্মক রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। এই রোগ প্রতিরোধে টিকা নেওয়া খুবই জরুরি। অবহিতকরণ সভায় টাইফয়েড ভ্যাকসিনের কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাদের জন্য এই ভ্যাকসিন প্রয়োজন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। যা সর্বসাধারনের উদ্দেশ্যে অবহিত করা হয়।