বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি
  • সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি বিশেষ দল আধুনিক প্রযুক্তির সহায়তায় সদর উপজেলার মধ্যভদ্রঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় সাদ্দাম হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছি থানার মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

    র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    এ ঘটনায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


    নজরুল/সিরাজগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন