বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি
  • রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১৬ সেপ্টেম্বর

    রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১৬ সেপ্টেম্বর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 

    ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।

    মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

    ঘোষিত তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর সকাল ১০টায়  খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।২ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

    ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

    প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ চলবে ৪ ও ৫ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত। 

    ৭ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

    ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা জমাকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যা ৬টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

    ৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থী তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

    ১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন।একইদিন রাত ৮টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

    ১৬ সেপ্টেম্বর  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং  ভোটগণনা শেষে ফলাফল প্রকাশিত হবে।

    নির্বাচনী কমিশন সূত্রে জানা যায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।”

    এদিকে, নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন