বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • দোয়ারাবাজারে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

    দোয়ারাবাজারে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কাম মসজিদের ইমাম রহমত আলীকে (৩৫) পুলিশে সোপর্দ করেছে জনতা। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। 

    পাশাপাশি স্থানীয় সুড়িগাওঁ জামে মসজিদের ইমামও বটে। ভিকটিম শিশুটি স্থানীয় লিয়াকতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আরবি শিক্ষা নিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আরবি শিক্ষা নিতে সুড়িগাঁও জামে মসজিদে যায় শিশুটি। 

    মক্তবের ছুটি শেষে সবাই বাড়ি ফিরলেও ভিকটিম শিশুটিকে কাজের কথা বলে নিজ কক্ষে নিয়ে যান ইমাম রহমত আলী। এক পর্যায়ে তিনি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ঘটনাটি প্রকাশ না করতে ভিকটিম শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করেন তিনি। এদিকে বাড়ি ফিরে প্রথমে শিশুটি ভয়ে বিষয়টি কারো কাছে প্রকাশ করেনি। 

    ঘটনার চারদিন পর সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের চাপে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে সে। 

    এসময় ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে লম্পট রহমত আলীকে আটকে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লম্পট ইমামকে আটক করে থানায় নিয়ে আসেন।  

    দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন