বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি
  • সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ টন সরকারি চাল জব্দ

    সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ টন সরকারি চাল জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের বেলকুচিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ১১ টন সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলেও মূল হোতা উপজেলা যুবদল নেতা পলাতক রয়েছেন।

    রবিবার (৩১ আগস্ট) বিকেলে বেলকুচি উপজেলার বাঁশতলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

    এসময় একটি গুদামঘর থেকে অবৈধভাবে মজুদকৃত ১০ টন ৬০০ কেজি চাল জব্দ করা হয়। (৩০ কেজির ২০ বস্তা ও ৫০ কেজির ২০০ বস্তা)।

    অভিযানে আটক করা হয় বাঁশতলা গ্রামের মৃত জহির উদ্দিন মণ্ডলের ছেলে মো. ইব্রাহিম হোসেন (৪০)। তবে গুদামের মালিক বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ আলী (৪৫) অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দীর্ঘদিন ধরে তিনি নিজস্ব গুদামে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে আসছিলেন বলে জানা গেছে।

    এ অভিযানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, খাদ্য পরিদর্শক মো. ইমরুল কায়েসসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ জব্দকৃত চাল এলএসডি গোডাউনে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন