বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রাজপথের সাহসী যোদ্ধারা নেতৃত্বে: রাসেল

    রাজপথের সাহসী যোদ্ধারা নেতৃত্বে: রাসেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৭ বছরের রাজপথের লড়াই-সংগ্রামে সাহসী ভূমিকা রাখা নেতা-কর্মীদের স্বীকৃতি দিতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ভালুকার রাজনীতিতে এবার সেই পরীক্ষিত, ত্যাগী, নির্যাতিতদের হাতেই নেতৃত্বের ভার তুলে দেওয়া হচ্ছে।

    ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ভালুকা উপজেলা বিএনপির সদস্য মুহাম্মদ রকিবুল হাসান খান রাসেল বলেন, “নেতার প্রতি আনুগত্য, বিশ্বাস এবং দলের প্রতি কমিটমেন্ট-এসব রাতারাতি তৈরি হয় না। বছরের পর বছর রাজপথে থেকে, হরতাল-অবরোধে অংশ নিয়ে, মশাল মিছিলে নেতৃত্ব দিয়ে, পুলিশি বাধা পেরিয়ে সংগ্রাম করতে হয়।”

    তিনি আরও বলেন, “যারা দলের দুঃসময়ে ঘরবন্দি ছিলেন, কিংবা নিরাপদ পরিস্থিতিতে পুলিশের অনুমতি নিয়ে কিছু মিছিল করেছেন, এখন তারাই বড় পদ চান। অথচ একটি মশাল মিছিলেও তাদের দেখা যায়নি। তাদের অতীত না থাকলেও এখন নেতার প্রশংসায় মধুমাখা মুখে ঘোরাঘুরি করছেন। কিন্তু এখন সময় পরীক্ষিতদের।”

    রাসেল দাবি করেন, “ভালুকার রাজনীতিতে যারা রাজপথে ছিলেন, যারা নেতার নির্দেশ পালন করেছেন, যারা দলের আদর্শ রক্ষায় নির্যাতিত হয়েছেন-তারাই এবার নেতৃত্বে আসবেন। ভাইয়ের লোক নয়, দলের লোক হতে হবে। নেতৃত্ব মানতে শিখতে হয়, ক্লাস করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। নেতারা সব মনে রাখেন, এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত নেন।”

    নেতা-কেন্দ্রিক রাজনীতির এই পরিবর্তনের বার্তা স্পষ্ট। ভালুকা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোতে রাজপথে লড়াই করা নেতাদের প্রতি আস্থা ও দায়িত্ব অর্পণের এই ধারা রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন