বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি
  • শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ

    শাহজাদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে বাঘাবাড়িতে বিক্ষোভ মিছিল ও বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সাড়ে ৩ ঘন্টা অবরোধ করেছে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা। 

    এসময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

    আজ রোববার (৩১শে আগষ্ট) সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন বিএনপির বিরুদ্ধ চাঁদাবাজি, কার্যালয় ভাংচুর ও নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিল করেন তারা।

    পরে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাঘাবাড়ি উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিক সংগঠনটির কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ। এসময় মহাসড়কের উভয় পাশে সকল প্রকার যানবাহন আটকে পরে। তীব্র গড়মে অসহনীয় দুর্ভোগে পরতে হয় যাত্রীদের।

    এসময় উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা ও সাধারণ সম্পাদক রমজান আলী শেখ অভিযোগ করে বলেন, পোতাজিয়া ইউনিয়ন বিএনপির নেতারা শ্রমিক সংগঠনটির নেতৃবৃন্দের কাছে চাঁদাবাজি করছে। গতকাল তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মদ্যপ অবস্থায় ভংচুর চালিয়েছে, এছাড়াও ইতিপূর্বে মিথ্যা মামলা দিয়ে সংগঠনের নেতৃবৃন্দকে হয়রানি করছে।

    এই ঘটনায় পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাঘাবাড়ি নদী বন্দরের ইজারাদার মো. আনিসুর রহমান বলেন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের আওয়ামীলীগের দোসরেরা উদ্দেশ্য প্রনোদিত হয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এরকম পরিস্থিতি তৈরি করেছেন।

    প্রকৃত ঘটনা বাঘাবাড়ির বড়াল নদীতে নৌকা বাইচকে কেন্দ্র করে তারা আধিপত্ব বিস্তারের চেষ্টা করছে। নৌকা বাইচ আয়োজনের বিষয়ে আলোচনা করার জন্য তারা আমাদের তাদের কার্যালয়ে ডেকে নেয়। তারা একাই নৌকা বাইচ আয়োজন করবে এবং বগুড়া আওয়ামীলীগের সভাপতি রতনকে প্রধান অতিথি করার কথা বলে। এতে আমাদের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বলা হয় বন্দর এলাকা যেহেতু আমাদের তাই যৌথভাবে নৌকা বাইচ আয়োজন করতে হবে।

    এসময় তারা উত্তেজিত হয়ে আমাদের সাথে অসদাচরণ করেন, পরে আমরা চলে আসি। মূলত নৌকা বাইচ আয়োজনের আলোচনায় মতবিরোধের মতো তুচ্ছ ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার জন্য আওয়ামীলীগের ইন্ধনে তারা এই চক্রান্ত করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন