বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ৩

    নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোণার সদর উপজেলার মৌগাতি এলাকায় শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের ঘটনায় এক সাবেক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। হামলার সূত্রপাত পাল্টাপাল্টি আক্রমণের মাধ্যমে ঘটেছে।

    নিহতরা হলেন, মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ, রফিক মিয়া।

    পুলিশ জানায়, শনিবার রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যার করে। পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এতে চারজন আহত হয়। পরে আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়।

    পুলিশ আরও জানায়, রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজন মারা যান।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন