বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ভালুকায় জমি ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: ভুক্তভোগীর প্রতিবাদ

    ভালুকায় জমি ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: ভুক্তভোগীর প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জমি ব্যবসায়ী মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে কুচক্রী মহল একটি ভুয়া ফেসবুক পেজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে করে তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    কামরুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে তাকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তার ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, ভুয়া প্রচারণার মাধ্যমে তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।

    এ প্রসঙ্গে তিনি আরও জানান “আমি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”

    স্থানীয় সচেতন মহল মনে করছে, ভুয়া পেজ খুলে এ ধরনের অপপ্রচার শুধু একজন ব্যক্তিকেই নয়, সমাজ ও দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। তাই দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন