বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি
  • নুরুকে হামলার ঘটনায় রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

    নুরুকে হামলার ঘটনায় রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা প্রায় এক ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।

    সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হওয়া শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

    বিক্ষোভকারীরা হামলায় জড়িতদের শাস্তি এবং সাবেক বিরোধী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা ‘চব্বিশের বাংলায়, জাতীয় পার্টির ঠাঁই নাই’, ‘জুলাই যুদ্ধ আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’ ইত্যাদি স্লোগান দেন।

    শিক্ষার্থীরা অভিযোগ করেন, “যে অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর ভিত্তি করে ক্ষমতায় এসেছে, তাদের সময়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলা হচ্ছে। হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের আওতায় আনা উচিত।”

    এছাড়া, তারা মনে করেন, “যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করেছে, তাদের রাজনীতি এ দেশে নিষিদ্ধ করা দরকার।”

    এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করেন। এ সময় নুরুল হক নুর গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন